চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগ গত এক মাসে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ১২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
সোমবার (৩১ আগস্ট) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় এবং বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের তত্ত্বাবধানে বন্দর ও ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিম উদ্দীন, বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম উপস্থিত ছিলেন।