THE B NEWS 24

সন্ধ্যা ৬:০০ - সোমবার - ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
সন্ধ্যা ৬:০০ - সোমবার - ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
চট্টগ্রাম

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সম্মাননা দিল চট্টগ্রাম প্রেস ক্লাব

চট্টগ্রাম :জুলাই-আন্দোলনে শহিদের পরিবার ও  জুলাই যোদ্ধাদেরকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব।সোমবার(২৮  জুলাই) গণঅভ্যুত্থান স্মরণে  সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার  উদ্বোধনী দিনে এ সম্মাননা দেয়া হয়।

চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

তিনি চট্টগ্রামকে জুলাই বিপ্লবের অন্যতম দুর্গ আখ্যায়িত করে বলেন, চট্টগ্রাম ছিল আমাদের অহংকার। এই জনপদ থেকেই ফ্যাসিবাদের বিরূদ্ধে প্রতিরোধ সৃষ্টি হয়েছিল।

তিনি আরও বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, আমাদের মহান স্বাধীনতা ঘোষণা, গত বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী জুলাই আন্দোলন-সবক্ষেত্রে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে। জাতিকে নেতৃত্ব দিয়েছে, সঠিক পথ দেখিয়েছে।

জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জুলাই স্মৃতি উদ্যাপন কমিটির আহ্বায়ক সালেহ নোমান ও সদস্য সচিব মিয়া মো. আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. মহিউদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল।

এ ছাড়া জুলাই আন্দোলনের শহিদ ওয়াসিমের বাবা শফি আলম, শহিদ ওমর ফারুকের স্ত্রী সিমা আকতার, শহিদ ফয়সাল আহমদ শান্ত’র মা কোহিনুর আক্তার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চট্টগ্রামের পাঁচ শহিদের পরিবার ও ৪৩ জুলাই যোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রেস ক্লাব আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে তারুণ্যের ভূমিকা, বর্তমান প্রজন্মের ভাবনা, ফটো প্রদর্শনী, জুলাই যোদ্ধাদের সম্মাননা, অভিজ্ঞতা বিনিময়, সাংবাদিকদের ভূমিকা, আইনী বিশ্লেষণ প্রভৃতি। সমাপনী দিনে রয়েছে ‘জুলাই থেকে যাত্রা-সংগ্রামের একতা’ শীর্ষক উম্মুক্ত সমাবেশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *