THE B NEWS 24

সন্ধ্যা ৬:০৪ - মঙ্গলবার - ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
সন্ধ্যা ৬:০৪ - মঙ্গলবার - ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
চট্টগ্রাম

হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করলেন বিএনপি নেতা নজরুল ও সালাহউদ্দিন

চট্টগ্রাম : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

তারা শুক্রবার (১ আগস্ট) দুপুরে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমীর মাওলানা শাহ আহমদ শফী ও মাওলানা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।

এরপর তারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় শিক্ষক, স্থানীয় আলেম ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও সুস্পষ্ট ঘোষণা পাইনি।’

জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, ‘জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল।

সেখানে সুপারিশ সবাই গ্রহণ করেছে। সেই সুপারিশগুলো একত্র করে জুলাই সনদ প্রণীত হবে। তবে জুলাই সনদ এখনও স্বাক্ষরিত হয়নি।

তিনি বলেন, ‘এটা বাস্তবায়ন হবে সকলের অভিমতের ভিত্তিতে। আমরা ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। আশা করি, সবাই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রগঠন প্রক্রিয়ায় সবাই একমত হবেন।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *