THE B NEWS 24

ভোর ৫:২৭ - বুধবার - ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ভোর ৫:২৭ - বুধবার - ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
বিশ্ব

তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত। এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে এসব কথা বলেন তিনি।

সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়াতে পারে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগ কোনো পক্ষবিরোধী জোট নয়। উন্নত, সমৃদ্ধ প্রতিবেশী গড়ে তোলা এবং তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখাই এর লক্ষ্য।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চীন বিশ্বাস করে – অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে।

সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোনে চীনা যুদ্ধবিমান দুর্ঘটনার বিষয়ে ইয়াও ওয়েন বলেন, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে খুব শিগগিরই কারিগরি বিশেষজ্ঞদের একটি দল ঢাকা আসবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়েও তিনি কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই একমাত্র স্থায়ী সমাধান। এই ইস্যুতে চীন, বাংলাদেশ ও মিয়ানমার দুই পক্ষের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছে। তবে রাখাইন রাজ্যে চলমান অস্থিতিশীলতার কারণে আপাতত প্রত্যাবাসন সম্ভব নয় ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *