THE B NEWS 24

রাত ১:৩৫ - শনিবার - ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
রাত ১:৩৫ - শনিবার - ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
চট্টগ্রাম সর্বশেষ

কর্ণফুলীতে ৯৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে ৯৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ উমর (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মইজ্জারটেক পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ উমর কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১২-এর H1 ব্লকের বাসিন্দা। তার পিতার নাম আবু বক্কর সিদ্দিক এবং মায়ের নাম বদুরজ্জামান।

পুলিশ জানায়, ভোরে একটি বাসে করে যাওয়ার সময় মইজ্জারটেক পুলিশ চেকপোস্টে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে দায়িত্ব পালন করেন কর্ণফুলী থানার এসআই মোহাম্মদ বিল্লাল হোসেন।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাস জানান, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *