THE B NEWS 24

সন্ধ্যা ৬:১৬ - শনিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
সন্ধ্যা ৬:১৬ - শনিবার - ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
বাংলাদেশ

স্বর্ণের দাম বাড়ল

ঢাকা : দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে দাম সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস।
বুধবার (২৩ জুলাই) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *