THE B NEWS 24

রাত ৩:২৫ - বৃহস্পতিবার - ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
রাত ৩:২৫ - বৃহস্পতিবার - ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
রাজধানী ঢাকার খবর

ঢাকায় নারীকে পিটিয়ে হত্যা

ঢাকা : রাজধানীর হাজারীবাগে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ আগষ্ট) ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রওশন আরা হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন ৫ নম্বর কালু নগর এলাকার আমজাদ হোসেনের স্ত্রী।

নিহতের মেয়ে রুনা আক্তার জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে তাদের বাড়ির সামনেই পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ৩-৪ জন দুর্বৃত্ত তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে রওশন আরা গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *