THE B NEWS 24

সকাল ৯:২৬ - শুক্রবার - ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সকাল ৯:২৬ - শুক্রবার - ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
রাজধানী ঢাকার খবর

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

 ঢাকা : রাজধানীর পল্লবী এলাকায়  একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  শনিবার (২০ জুলাই) রাত আটটার সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম।

তিনি জানান, , রাত আটটার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন।
ওসি জানান, ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *