THE B NEWS 24

রাত ১২:৩৩ - শনিবার - ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
রাত ১২:৩৩ - শনিবার - ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
জাতীয় সর্বশেষ

শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, শাপলা প্রতীক দিতে কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না। কমিশনের সামনে দুটি পথ—হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান ও সোনালি আঁশ প্রতীক বাতিল করতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন প্রতীক না দেওয়ার বিষয়ে কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। বরং অদৃশ্য শক্তির প্রভাবেই বিষয়টি আটকে আছে। তাঁর ভাষ্য, “যদি শাপলা না দেওয়া হয়, তবে আমরা গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাব।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, অনেক সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে সরাসরি জানানো না হলেও বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানা যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নথি কীভাবে একটি পত্রিকার হাতে যায়?”

বৈঠক প্রসঙ্গে তিনি জানান, প্রায় দুই ঘণ্টা প্রতীক প্রশ্নে কমিশন কোনো মন্তব্য করেনি। নাসীরুদ্দীনের দাবি, তারা নিশ্চুপ থেকেছেন, কোনো ব্যাখ্যা দেননি। আমরা শেষ পর্যন্ত বলে এসেছি, শাপলা না দিলে কমিশনকে ব্যাখ্যা দিতে হবে।” এনসিপি শাপলা প্রতীক ছাড়া কোনোভাবেই নিবন্ধন নেবে না বলে দৃঢ় অবস্থান জানিয়ে দিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *