THE B NEWS 24

সকাল ১০:২৫ - শুক্রবার - ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সকাল ১০:২৫ - শুক্রবার - ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
রাজধানী ঢাকার খবর

মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন

ঢাকা : রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রচেষ্টায় ভবনের ২১ তলার আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

এর আগে, রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে রাত ১০টা ৫১ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে একে একে আরও ৪টি ইউনিট যোগ দেয়।

এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখন পর্যন্ত জানা যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *