THE B NEWS 24

রাত ১:১৭ - মঙ্গলবার - ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
রাত ১:১৭ - মঙ্গলবার - ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
রাজধানী ঢাকার খবর

আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি

ঢাকা : অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি ৮ আগস্ট। এ উপলক্ষ্যে চলছে নানা হুমকি। তবে পুলিশ বলছে, আগস্ট কেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ কথা জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বসুন্ধরা এলাকায় কে বি কনভেনশন হলে একটা বৈঠক নিয়ে আমাদের কাছে তথ্য ছিল। কনভেনশন হলটি শামীমা নাসরিন শম্পা নামে একজন ব্যক্তি ভাড়া নেন। সে সময় তিনি বিদেশে লোক পাঠানোর নাম করে একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন। যেখানে ষড়যন্ত্রমূলকভাবে লোকজনকে নেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই ভাটারা থানায় একটি মামলা করা হয়।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ইতোমধ্যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি। এ ঘটনার অন্য কোনো দিক আছে কি না, এর প্রকৃত রহস্য কী এবং কারা কারা এর পেছনে দায়ী? ঘটনার সঙ্গে কারা কারা জড়িত শিগগিরই উন্মোচন করা হবে বলে আশা প্রকাশ করেন পুলিশের এ কর্মকর্তা।

বৈঠক ও ৮ আগস্টের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা হুমকির আলোচনা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তালেবুর রহমান বলেন, আমরা গত একটা বছরে বিভিন্ন সময় দেখেছি নানা সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে কার্যক্রম অনেকেই করেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সজাগ রয়েছি।

গত এক বছরে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে আগস্ট কেন্দ্রিক কোনোরকমের নিরাপত্তা শঙ্কা দেখছি না। আমরা সবসময় সতর্ক রয়েছি। আমাদের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *