THE B NEWS 24

রাত ১১:৫২ - সোমবার - ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
রাত ১১:৫২ - সোমবার - ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
বিশ্ব

ভারতের রাজস্থানে স্কুল ভবন ধস, ৪ শিশু নিহত

বিশ্বডেস্ক : ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুল ভবন ধসে কমপক্ষে চার শিশু নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনটি ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৪০ শিশু বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিল।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন।

জেলা প্রশাসনের কর্মকর্তা এবং দুর্যোগ ত্রাণ দলগুলোকে উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এ বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *