THE B NEWS 24

সন্ধ্যা ৬:১০ - সোমবার - ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
সন্ধ্যা ৬:১০ - সোমবার - ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
শিক্ষা সর্বশেষ

চবিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা: ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) উপাচার্যের দপ্তরে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি হলো—

এ ইউনিট: ২ জানুয়ারি (শুক্রবার)
ই ইউনিট: ৩ জানুয়ারি (শনিবার)
বি-১ উপ-ইউনিট: ৫ জানুয়ারি (সোমবার)
বি-২ উপ-ইউনিট: ৬ জানুয়ারি (মঙ্গলবার)
সি ইউনিট: ৯ জানুয়ারি (শুক্রবার)
ডি ইউনিট: ১০ জানুয়ারি (শনিবার)
ডি-১ উপ-ইউনিট: ১২ জানুয়ারি (সোমবার)

সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

এছাড়া সভায় অংশ নেন আইন অনুষদের ডিন অধ্যাপক মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মো. শাহাদাত হোসেন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *