THE B NEWS 24

রাত ২:৩৩ - শনিবার - ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
রাত ২:৩৩ - শনিবার - ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
চট্টগ্রাম সর্বশেষ

কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা : মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন মিন্টু বলেছেন, মাদকের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সোচ্চার হতে হবে। তরুণ সমাজকে রক্ষায় পরিবার, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় কর্ণফুলী প্রেস ক্লাব কার্যালয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন মিন্টু বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে তরুণেরা বিপথে যাচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি ও কথিত থানার সোর্সের সহযোগিতায় মাদক কারবার চলমান রয়েছে। তাই প্রতিটি পাড়া-মহল্লা ও ইউনিয়নভিত্তিক অভিযান জোরদার করে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, কর্ণফুলীবাসীর দীর্ঘদিনের দাবি একটি আধুনিক হাসপাতাল। ২০২২ সালে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলেও পরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থান পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন হয়। তবে ২০২৬ সালে প্রকল্প যাচাই কমিটি ২৫০ শয্যার হাসপাতালকে যৌক্তিক নয় বলে মত দিলে বর্তমানে ১০০ শয্যার হাসপাতালের প্রস্তাব দেওয়া হয়েছে। দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন- বন্যায় কর্ণফুলীর বহু মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত মানুষের প্রতি তিনি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি খালেদ মনছুর, সহসভাপতি ও দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক, সাধারন সম্পাদক দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সিরাজুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক এবং দৈনিক ইনকিলাব-এর সংবাদদাতা মো. জাবেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের বাণী-এর প্রতিনিধি সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও প্রবাসী টিভির প্রতিনিধি মো. সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *