THE B NEWS 24

সন্ধ্যা ৭:২১ - বৃহস্পতিবার - ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
সন্ধ্যা ৭:২১ - বৃহস্পতিবার - ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সর্বশেষ

বান্দরবানের থানচিতে অস্ত্র-গ্রেনেডসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

বান্দরবানের থানচিতে যৌথ অভিযানে হ্যান্ডগ্রেনেড, পিস্তল, গাদা বন্দুক ও বিপুল কার্তুজসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন থানচি উপজেলার বাসিন্দা ওয়েবার ত্রিপুরা (৩৩) ও রুইহং ম্রো (৬০)।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বলিপাড়া জোনের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান চালায়। শুক্রবার চেকপোস্টে অভিযান চালিয়ে প্রথমে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে জোনের উপ-অধিনায়কের নেতৃত্বে থানচির বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালিত হয়।

এ সময় ওয়েবারের সহযোগী রুইহং ম্রোকে আটক করা হয়। তার কাছ থেকে একটি হ্যান্ডগ্রেনেড, একটি দেশীয় পিস্তল, দুটি গাদা বন্দুক, একটি মর্টারের গোলার বক্স, একটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড কার্তুজ, দুটি মোবাইল ফোন ও একটি কৃষি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক দুজনকে থানচি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী ও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *