THE B NEWS 24

সন্ধ্যা ৭:৩৭ - সোমবার - ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
সন্ধ্যা ৭:৩৭ - সোমবার - ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
করপোরেট সংবাদ

গ্লোবাল ইয়ুথ লিডারের স্বীকৃতি পেলেন রাইমা চৌধুরী

ঢাকা : এইচআর লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাইমা চৌধুরী মর্যাদাপূর্ণ ‘২০২৪ গ্লোবাল ইয়ুথ লিডার’ পুরস্কারে ভূষিত হয়েছেন। সম্প্রতি অস্ট্রিয়ায় অবস্থিত জাতিসংঘের সদরদপ্তর ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘২০২৪ ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্স: ডিজাইনিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ অনুষ্ঠানে তাঁকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

বৃহস্পতিবার(২০জুন) ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্স এক বিবৃতিতে জানায়, উইমেনস ইন্টারন্যাশনাল শিপিং অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশন এশিয়ার কার্যনির্বাহী সদস্য এবং এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী কন্টেইনার জাহাজের একমাত্র মালিক ও অপারেটর কর্ণফুলী গ্রুপের কোম্পানি এইচআর লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাইমা চৌধুরীকে তাঁর অসামান্য কাজের জন্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বৃহস্পতিবার(২০জুন) বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, এ স্বীকৃতি তাঁর পরিবেশ এবং টেকসই উন্নয়ন ভাবনাকে বাস্তবায়ন করার, সমুদ্রখাতকে পরিবেশবান্ধব করার এবং শিপিং ও লজিস্টিকস খাতে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনের গুরুত্ব তুলে ধরে। এটি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্ব প্রদানের স্বীকৃতিও বটে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *